Showing posts with label Facebook. Show all posts
Showing posts with label Facebook. Show all posts

Saturday, 26 October 2019


বাংলাদেশে গরু পাচারে জড়িত বিএসএফ: ভারতীয় গোয়েন্দা সংস্থা

Jplus tv 
বাংলাদেশ গরু পাচারের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জড়িত রয়েছে বলে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (সিবিআই) এক তদন্তে রিপোর্টে বলা হয়েছে।
সিবিআই’র বরাতে এবিপি আনন্দের এক খবরে বলা হয়েছে, সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদর দফতরে একটি অভিযোগ জমা পড়ে। তাতে বলা হয়, পশ্চিমবঙ্গের একাধিক সীমান্তবর্তী অঞ্চল থেকে বাংলাদেশে রমরমা গরু পাচার বাণিজ্য চলছে। আর এর সঙ্গে রাজ্যের প্রভাবশালী ব্যক্তিত্বরাও জড়িত।
এরপর সদর দফতর থেকে অভিযোগটি তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় সিবিআইয়ের কলকাতা দফতরে। এরপরেই এ রাজ্যে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু পাচার নিয়ে প্রাথমিক তদন্ত করে সেই রিপোর্ট কলকাতা থেকে পাঠিয়ে দেওয়া হয় দিল্লিতে।
সিবিআই সূত্রের খবর, প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু পাচার নিয়ে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তে একাধিক রাজনৈতিক প্রভাবশালীদের নাম উঠে এসেছে। রয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর কিছু কর্মকর্তার নামও।
রিপোর্টে আরও বলা হয়েছে, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে অভিযুক্ত বিএসএফ কর্মকর্তা, সবার কাছেই পৌঁছে যাচ্ছে নিয়মিত মাসোহারা। সিবিআইয়ের অনুমান, শুধু গরু পাচারই নয়, বেআইনি কারবারের এই জাল ছড়িয়ে গেছে সোনা পাচার ও জাল নোটের কারবারেও।
সিবিআই সূত্রের খবর, গরু পাচার নিয়ে প্রাথমিক এই রিপোর্টের ভিত্তিতে এফআইআর দায়েরের আর্জি করা হয়েছে। প্রাথমিক রিপোর্ট হাতে পাওয়ার পর এবিষয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে এখন আইনি পরামর্শ নেওয়া হচ্ছে।
ব্রেকিং নিউজ



মাদক কারবারিকে ধরিয়ে দিলেই প্রাইজ বন্ড

Jplus tv 
  •  Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯, ০৫:৩৩ am
মাদকাসক্ত কিংবা মাদক কারবারিদের ধরিয়ে দিলে পুরস্কার হিসেবে পাঁচ হাজার টাকার প্রাইজ বন্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।
শনিবার সকালে ‘কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, ‘সরকারের ব্যাপক উন্নয়নের ক্ষেত্রে এখন মাদকই বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ফলে মাদকাসক্ত কিংবা মাদক কারবারিকে রেহাই দেওয়া হবে না।’